বাংলাদেশে ডিজিটাল আইন এক প্রহসনের নাম ছাড়া কিছুই নয়.
By Shiplu Kumar Barmon
Writer & seeker
বাংলাদেশে ডিজিটাল আইনটা করা হয়েছিল যাতে ইলেকট্রনিক প্লাটফর্ম এর মাধ্যমে কোনো ধরণের অপরাধ সংঘটিত হলে এই আইনের প্রয়োগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা যায় । কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রে এই আইনের বাস্তব চিত্রটা খুবই ভয়াবহ । এই আইনের মাধ্যমে সমাজের প্রভাবশালীরা, রাজনীতিবিদরা, আইন সৃঙ্খলা বাহিনী, সরকারি আমলারা, এবং মুসলিম মৌলবাদীরা পার পেয়ে যাচ্ছে অথচ ধর্মীয় হিন্দু সংখ্যালঘুৱা কোনো অপরাধ না করেও এর সাজা পাচ্ছে ।
বহুল প্রচলিত এই ডিজিটাল আইনের কারণে নিরপরাধ হিন্দু সংখ্যালঘুৱা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে । সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে মুসলিম মৌলবাদীরা প্রকাশ্যে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মকে নিয়ে প্রতিনিয়ত কটুক্তি এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেই যাচ্ছে । এ ছাড়াও ফেইসবুক এর মাধ্যমে ইসলাম ধর্ম এবং মোহাম্মদ এর নামে নিজেরাই কটুক্তি এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে সুকৌশলে হিন্দু সম্প্রদায়ের উপর হাজার হাজার মুসলিম জনতাকে মসজিদের মাইক দ্বারা জড়িত করে আক্রমণ চালাচ্ছে এবং হিন্দু সম্প্রদায় মানুষের বাড়িঘর ভাঙচুর করে তাদের মূল্যবান সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে ।
মুসলিমরা এই দেশে সংখ্যাগরিষ্ট হওয়ায় এবং রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়ার কারণে সরকার মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে এই আইনের প্রয়োগ করতে ভয় পায় । এখন পর্যন্ত কোনো মুসলিম মৌলবাদীর ডিজিটাল আইনে কোনো প্রকার সাজা হয়নি । অথচ হিন্দু সংখালগুৱা এই আইনের আওতায় পুলিশ প্রশাসনের নিকট বিচার চাইতে গেলে বিচারতো পাওয়াই যায় না বরং আরো হয়রানির শিকার হতে হয় । মনে হয় এ যেন এক প্রহসনের আইন ।