Back
MuslimApril 12, 2025· 5 min read

ইসলাম বর্জন করে প্রকৃত সেক্যুলারিসম চর্চা করবার সময় কী হয়েছে বাংলাদেশের (বা পুরো বিশ্বের)?

S

By Shiplu

Writer & seeker

ইসলাম বর্জন করে প্রকৃত সেক্যুলারিসম চর্চা করবার সময় কী হয়েছে বাংলাদেশের (বা পুরো বিশ্বের)?

মুসলমানদের ওপর গোটা দুনিয়া এত চওড়া কেন? এ প্রশ্ন কখনো ভেবে দেখেছেন? বর্ণবাদ, বৈষম্য বা ভিক্টিমহুডের অজুহাত ব্যতিরেকে একটু ভেবে দেখলে দেখা যাবে - মুসলিম বিশ্ব আসলে নিজেদের ওপর এই প্রতিনিয়ত আঘাত নিজেরাই ডেকে এনেছে। খুলে বলছি।

বাংলাদেশের কথাই ধরিনা কেন। আমি একজন বাংলাদেশী হিন্দু। আমি নিজেকে একজন প্রগ্রেসিভ হিন্দু মনে করি। হিন্দু ধর্মে প্রচুর গোঁড়ামি আছে যা আমি মনে প্রাণে ঘৃণা করি। কিন্তু একথাও আমি ভুলিনা যে সনাতন হিন্দু ধর্মের আবির্ভাব মনোথিস্টিক মধ্যপ্রাচীয় একেশ্বরবাদী ধর্মগুলোর অনেক অনেক আগে। একথা নিয়ে কিছু বলতে গেলে আদম-হাওয়া পর্যন্ত দখল করে রাখে ইসলাম আর এর পূর্বসূরীরা। সুতরাং, সে ব্যাপারে কথা না-ই বা বলি।

ইসলাম ধর্ম বাংলাদেশ এবং উপমহাদেশে যে পরিমাণ ক্ষতি করেছে, তার কি ইয়ত্তা আছে? জানি বলবেন হিন্দু ধর্মের নেতিবাচক প্রভাব কি কম? স্বীকার করি তা কম নয়। কিন্তু হিন্দু ধর্মের কারণে (বা হিন্দু ধর্মাবলম্বীদের খাদ্যাভ্যাসের কারণে বলি) অন্তত: ইকোলজিক্যাল সমস্যাগুলো হচ্ছে না। অন্যদিকে

আমি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হামলার বেশ কিছু খবর পড়ে মর্মাহত হয়েছি। আমার বড়দা, একজন বিশেষ বাংলাদেশ-বিশ্বাসী, পর্যন্ত হতাশ। কোনো ভরসা পাচ্ছেননা। কখন কী হয়।

তার ভরসা পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখিনা। ইসলাম ধর্মের মধ্যকার যে মৌলবাদী / উগ্রবাদী ব্যাপারটা আছে, তা সমূলে উৎপাটন করা না গেলে আমাদের বাংলাদেশ ধীরে ধীরে মুসলিম-অনলি রাষ্ট্রে পরিণত হবে। আমরা যারা তথাকথিত মালাউন, আমরা ভারত চলে যাব, এবং সেখানে দ্বিতীয়-শ্রেণীর প্রাণী হিসেবে অসুখে-অশান্তিতে বসবাস করতে থাকব স্বভূম হারিয়ে। বাকি বৌদ্ধ/খ্রীস্টান যারা আছেন, তারাও হবেন পগারপার। এ-ই তো! দিব্যি দেখতে পাচ্ছি, এই-ই হবে। এতেই ইসলামের সাম্রাজ্যবাদী ক্ষুন্নিবৃত্তি হবে একমাত্র।

আমার মনে হয় ইসলাম এমন একটা ধর্ম যার একমাত্র রূপই হচ্ছে, শেষতক, উগ্র মৌলবাদ। এর পরতে পরতে নিহিত দাওয়াত/জিহাদ ও এদের সাথে সম্পৃক্ত ধর্মীয় মেরুকরণ ও সাম্রাজ্যবাদ। এগুলোর সুন্দর রাজনৈতিক নাম আছে। রাষ্ট্রবিজ্ঞানীরা ভাল বলতে পারবেন।

বাংলাদেশের জনসংখ্যা যে-পরিমাণ বেড়েছে, সংখ্যালঘু সম্প্রদায়-এর গড়পড়তা সংখ্যা কি ততো বেড়েছে? হিসাব করে দেখুন তো!

ইসলাম অবিশ্বাসী/কাফির/মুরতাদ - এদের প্রতি কঠোর। মেরে ফেলতে হবে অবিশ্বাসী-কে - কোন সাহসে সে এই রূপকথা বিশ্বাস করলো না?! শান্তির ধর্ম অথচ পরমতসহিষ্ণুতার নাম গন্ধ নেই। বাংলাদেশে এটি আরো প্রকট, উগ্র - প্রতিটি আর্থ-সামাজিক শ্রেণীতে, স্তরে।

আপনি কি জানেন সমকামিতা বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ? কেন, তা কি জানেন? কারণ ইসলাম এটি অনুমোদন করেনা। বোঝেন অবস্থা!

তালিবান ক্ষমতায় এসেছে আবার। সে কি উল্লাস বাংলাদেশে! মনে হলো আমরা বিশ্বকাপ জিতেছি! এখন যারা মৌলবাদী, তারা কিন্তু স্মার্ট, শিক্ষিত, লিবারেল-ও বটে! ইসলাম শুধু ধর্ম নয়, ফ্যাশনও বটে!

আসুন, বাংলাদেশকে ১০ বছর সেক্যুলার রাখি। সব ধর্ম বাদ দেই! দেখি কি হয়! আমার কেন জানি মনে হয় - এই দেশটিতে অনেক অনেক বৈষম্য, অত্যাচার, গ্লানি, হতাশা কেটে যাবে। আমি হিন্দু ধর্মকেও বাদ দেওয়ার পক্ষে কিন্তু! ভারতে কি হচ্ছে তা দেখছি তো!

কিন্তু, ইসলামের প্রতি গোটা দুনিয়ার যে ঘৃণা, তা কিন্তু ভারতের উগ্র হিন্দুবাদীদের প্রতি দেখবেননা। কেন জানেন? কারণ ইসলাম ধর্মে সমস্যা অনেক, কন্ট্রাডিকশান বেশি। লেবাস ও অভিনয় বেশি। বাংলাদেশে আরো অনেক বেশি। যার মূল্য সংখ্যালঘুরা দিয়ে যাচ্ছেন - হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, নাস্তিক, নিরীশ্বরবাদী, সমকামী, উভকামী, হিজরা - একজন অভিজিৎ রায়, একজন হুমায়ুন আজাদ, একজন জুলহাজ মান্নান।

Share this reflection